আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে কিশোর গ্যাং এর ডেটাবেস তৈরি হয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার 

আরো খবর

সাইফুল ইসলাম:  
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা বলেন, প্রথমবার কাউন্সেলিং  ঠিক আছে, পরের বার তো কাউন্সেলিং হবে না।  “ডেটাবেস তৈরি হয়ে গেছে। পর্যায়ক্রমে ডেকে আনছি, কথা বলছি।  অভিভাবকদেরকেও ডেকে আনছি ও কথা বলছি। ফেনী সদর ও বাকি সব উপজেলায় একই প্রক্রিয়া চলমান। প্রতিদিন বিশেষ অভিযানে নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। সকল নামই ভেরিফাইড। কারণ শত্রুতা করে অন্য কারো মাধ্যমে নাম ঢুকে যাওয়ার ব্যাপার ঘটে নাই। প্রতিটি গ্যাং এর নাম এবং গ্যাং সদস্যদের  নাম এলাকা ঘুরে ঘুরে, কর্মকান্ড দেখে তারপর তৈরি হয়েছে এবং হচ্ছে। ঐযে বললাম, এটা চলমান প্রসেস।  যাদেরকে অবজারভেশনে রাখছি, তারা নিজেরাও জানো। প্রথমবার কাউন্সেলিং ঠিক আছে,  করলাম। পরের বার তো কাউন্সেলিং হবে না। ডিবি টীম, অন্যান্য স্পেশাল টীমকে  বলা ভাগ করে এলাকায় এলার্ট করে রাখছি।
ফোন নাম্বার দেয়া আছে, টেক্সট পাঠালে এ্যাকশান নেয়া হচ্ছে। শান্ত হয়েছে যারা, সাধুবাদ জানাচ্ছি। বাকিরা শান্ত হয়ে যাও। যার যেখানে থাকার কথা, সেখানে থাকতে বলা হচ্ছে। তুমি যদি রাস্তার ছেলে না হও, তোমার নিশ্চয়ই একটা জায়গা আছে।”
- Advertisement -
- Advertisement -