আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মনেক ডাকাত ও তার ছেলে শিপনসহ ডাকাত দলের ০৫ সদস্য গ্রেফতার

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন:
 গত ১২/০৮/২০২২ তারিখ নবীনগর থানা পুলিশের অভিযানে নবীনগর থানার মামলা নং-১৩(০৯)২২, এর  এজাহার নামীয় আসামী নবীনগর থানার দূর্ধর্ষ ডাকাত চক্রের সক্রিয় সদস্য ০১। শিপন মিয়া (৩০), পিতা- মনেক মিয়া প্রঃ অস্ত্র মনেক, ০২। মনেক মিয়া প্রঃ অস্ত্র মনেক (৫০), পিতা- মৃত সুদন মিয়া, ০৩। মোঃ শরীফ মিয়া প্রঃ ফাটা খুদাইন্না শরীফ (৩৫), পিতা-মোখলেছ মিয়া, সর্ব সাং-নূরজাহানপুর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরের তুরাগ থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে উক্ত মামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার অভিযান ও পলাতক আসামীদের গ্রেফতারের জন্য নবীনগর থানাধীন বড়িকান্দি ইউপিস্থ নূরজাহানপুর সাকিনের আসামী মনেক মিয়া প্রঃ অস্ত্র মনেক এর বসত বাড়ীতে তল্লাশী করিয়া তাহার বসত বাড়ীর রান্না ঘরের ভিতর থেকে ০১। একটি দেশীয় তৈরী সচল রিভলভার, ০২। ইয়াবা ১০০ (একশত) পিছ, মূল্য অনুমান ৩০,০০০/- টাকা, ০৩। ০১ (এক) কেজি গাঁজা, মূল্য অনুমান ১৫,০০০/-টাকা, ০৪। ০২ (দুই) বোতল হুইস্কি, মূল অনুমান ৯০০০/-টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামী শিপন মিয়ার দেওয়া তথ্যমতে একই সাকিনের মৌলভী পাড়া জামে মসজিদ সংলগ্ন দক্ষিণ পার্শ্বের একটি টিনসেড ঘরের ভিতর থেকে ০১টি রামদা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি মতে আরো অভিযান পরিচালনা করিয়া পুলিশের সাথে গুলি বিনিময়ের ঘটনায় সহায়তাকারী নবীনগর থানার মামলা নং- ১৩(০৯)২২ এর সন্ধিগ্ধ আসামী ১। মোঃ রাজিব মিয়া (৩০), পিতা- মৃত গোলাম রশিদ মিয়া, ২। মোঃ সাজ্জাদ হোসেন বাবু (৩০), পিতা- মোঃ এনামুল হক, উভয সাং- নূরজাহানপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া দ্বয়কে  গ্রেফতার করা হয়। পুলিশের সাথে গুলি বিনিময় ঘটনায় জড়িত থাকা সর্বমোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধার সংক্রান্তে  নবীনগর থানার মামলা নং-১৪ (০৯)২২ এবং মাদক উদ্ধার সংকান্তে নবীনগর থানার মামলা নং- ১৫ (০৯)২২ইং,  রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
- Advertisement -
- Advertisement -