আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কচুয়ায় ৫,২০০ পিচ ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

আরো খবর

 মো.হারুনুর রশিদ:
পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর এর সার্বিক নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, কচুয়া সার্কেল ও অফিসার ইনচার্জ, মোঃ ইব্রাহিম খলিল কচুয়া থানার নেতৃত্বে অদ্য ১২/০৯/২০২২ইং তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় এস.আই(নিঃ)/মোঃ শহীদুল হাসান ও সঙ্গয়ীয় এএসআই অসীম কুমার রায় এবং সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন ১২নং আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রী ছাউনীর সামনে রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করাকালীন বোগদাদ বাস তল্লাশি করে ধৃত আসামী মোঃ আলী(৩৫), পিতা-মৃত সিরাজুল হক, মাতা-সানজিদা বেগম, সাং-বাটঘর মাইজপাড়া,  থানা-পতেঙ্গা, জেলা-চট্রগ্রাম এর নিকট হইতে ৫,২০০ (পাঁচ হাজার দুই শত) পিচ ইয়াবা উদ্ধার করেন। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
- Advertisement -
- Advertisement -