আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে প্রশংসায় ভাসছেন  এসআই রাজীব 

আরো খবর

আবু সায়েমঃ 
দ্রুততম সময়ে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে প্রশংসায় ভাসছেন মিরসরাই থানার কর্মরত সেকেন্ড অফিসার এসআই রাজীব চন্দ্র পোদ্দার। মোটরসাইকেল চোর চক্রের ৬ জনকে আটকপূর্বক জেল হাজতে পাঠানো হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মাত্র দেড় মাসে মিরসরাই থানায় চোরাই ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট পৌঁছে দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন রাজীব।
সূত্র জানায়, এসআই রাজীব চন্দ্র পোদ্দার মিরসরাই থানায় যোগদানের পর থেকে চুরি ছিনতাই রোধ, ডাকাত নির্মূল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণসহ পুলিশি সেবা দিয়ে  এলাকায় মানুষের মনে বেশ গ্রহণযোগ্য ভূমিকা রেখেছেন।
গতো দেড় মাসের রেকর্ডে সার্কেল অফিসার এএসপি  লাবিব আব্দুল্লাহ এবং মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনের নির্দেশে সেকেন্ড অফিসার রাজীব চন্দ্র পোদ্দারের নেতৃত্বে বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে চোরাই ও ছিনতাই হওয়া ১০ টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এতো অল্প সময়ে ১০ টি মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট পৌঁছে দিয়ে এলাকার মধ্যে প্রশংসায় পঞ্চমুখ এসআই রাজীব চন্দ্র পোদ্দার।
মোটরসাইকেল ফেরত পেয়ে মেহেদী নামে এক ব্যক্তি জানান, আমার মোটরসাইকেল চুরি হওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছিলাম, কিন্তু এতো অল্প সময়ে আমার শখের জিনিস ফেরত পাবো কল্পনা করি নি। সবকিছু আমার অবিশ্বাস্য লাগছে। এক পর্যায়ে আমি আমার মোটরসাইকেল ফেরত পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মোটরসাইকেল উদ্ধার করে অবিশ্বাস্য এ বিষয়টি কে সত্য ও বাস্তবে রুপান্তরিত করেছেন মিরসরাই থানা। বিশেষ করে অভিযানের নেতৃত্বদানকরী এসআই রাজীব চন্দ্র পোদ্দার। তাঁর দূরদর্শিতায় আমি আমার হারানো মোটরসাইকেল ফেরত পেয়েছি।
মিরসরাই থানা সূত্রে জানা যায়, মিরসরাই থানার একই এলাকায় বারবার মোটরসাইকেল চুরির উপদ্রব বেড়ে যাওয়ার প্রেক্ষিতে একই এলাকার মোটরসাইকেল চুরি ও ছিনতাই হওয়া মামলার রেকর্ড বিশ্লেষণ করে ঐ মামলার উপর ভিত্তি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম এলাকা থেকে এসব চুরি ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট ও জড়িত ৬ আসামি কে আটকপূর্বক মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে ।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে  চৌকস  এসআই রাজীব চন্দ্র পোদ্দার বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে চুরি ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করে গতো দেড় মাসে ১০ টি মোটরসাইকেল  প্রকৃত মালিকদের নিকট ফেরত দেওয়া হয়েছে। মিরসরাই থানায় যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, চুরি ছিনতাই এবং ডাকাত রোধে সজাগ ও সতর্ক রয়েছি। নিয়মিত অভিযান পরিচালনা করে মিরসরাই থানাকে মডেল থানা রুপান্তরে বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, আটক ৬  আসামিদের বিরুদ্ধে চুরি ও দস্যুতায় ৩ টি আলাদা  মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক,  চুরি ছিনতাই এবং ডাকাতি রোধে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
- Advertisement -
- Advertisement -