আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কালকিনিতে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে (HIES) ২০২২,পরিদর্শন করন পরিকল্পনামন্ত্রী

আরো খবর

ইব্রাহিম সবুজ:
মাদারীপুর কালকিনি উপজেলার পূর্ব এনায়েতপুর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামের ২৪০ নং পিএসইউ-তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালনাধীন চলমান হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে (HIES) ২০২২ এর তথ্যসংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান, এমপি ।
১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ রবিবার তথ্যসংগ্রহের সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি, বিবিএস এর মহাপরিচালক মো: মতিয়ার রহমান এবং মাদারীপুর জেলার জেলা প্রশাসক ড. রহিমা খাতুন । উক্ত পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দিপংকর রায়, উপপ্রকল্প পরিচালক মহিউদ্দিন আহমেদ, এমপিএইচ, ঢাকা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক এইচ এম ফিরোজ ও কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা এবং মাদারীপুর জেলার পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: মাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্ত্রী হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে (HIES) ২০২২ এর তথ্যসংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের দারিদ্র্য পরিস্থিতির হালনাগাদ চিত্র বের করতে এ জরিপের তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বছরব্যাপী এ কার্যক্রমের সাফল্য কামনা করেন।
- Advertisement -
- Advertisement -