আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ার শাজাহানপুরে গলায় ফাঁসি লাগানো ছাত্রীর লাশ উদ্ধার

আরো খবর

প্রতিনিধি, শাজাহানপুর(বগুড়া):

বগুড়ার শাজহানপুরে হাফসাতুল মাওয়া জেরিন (১৬) নামের এক স্কুল ছাত্রী শয়ন ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার পূর্ব-ফরিদপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।  নিহত জেরিন বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী ছিল জেরিনের বাবা বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টমেন্টে কর্পোরাল পদে কর্মরত এবং শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর নতুনপাড়া গ্রামে একটি ভাড়া বাড়িতে পরিবারসহ বসবাস করছিলেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত থানা পুলিশও সেনাবাহিনীর সদস্যদেরকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, জেরিনের বাবা-মা তাদের দুই মেয়েকে বাসায় রেখে গ্রামের বাড়ির কোন এক আত্মিয়ের মৃত্যুর খবর পেয়ে পলাশ বাড়িতে যান। শুক্রবার বেলা ১২টার দিকে ছোট মেয়ে হুরে জান্নাত জিনিয়া (১৩) পাশের ঘরে ঘুমিয়ে পড়ে। বিকেল ৪টার দিকে জিনিয়া ঘুম থেকে উঠে পাশের ঘরে গিয়ে দেখতে পায় তার বড়বোন জেরিন সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

শাজাহানপুর থানা কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুঁলন্ত অবস্থা থেকে মরদেহটি নামানো হয়েছে। এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। মেয়েটির বাবা-মা গ্রামের বাড়ি থেকে আসার পর আত্মহত্যার কারণ জানা যেতে পারে ধারনা করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/ ১০ সেপ্টেম্বর ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -