আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

আরো খবর

প্রতিনিধি,খানসামা (দিনাজপুর): 

খানসামায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বৃষ্ণপদ লোদ ওরফে টেপা লোদ (৭০) নামে একজন পথচারী নিহত হয়েেছন।
নিহত টেপা লোদ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত কালীপদ লোদের প্রথম পুত্র।০৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেপা লোদ কাঠের টুকরা নিয়ে রাস্তা পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় মোটরসাইকেল চালক পিছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এবং জ্ঞান হারিয়ে ফেলেন। মোটরসাইকেল চালকসহ পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে টেপা লোদকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

আলোকিত প্রতিদিন/ ১০ সেপ্টেম্বর ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -