প্রতিনিধি, কালকিনি
মাদারীপুর কালকিনিতে ২০২১-২২ অর্থবছরে ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরন ও শক্তিশালীকরন প্রকল্প এর আওতায় কালকিনি উপজেলাধীন ভূরঘাটা এনএইচডাব্লিউ হতে কোটালীপাড়া ভায়া শশিকর জিসি প্রশস্তকরন ও শক্তিশালীকরন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কালকিনি উপজেলা ভূরঘাটা মজিদবাড়ীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপ।
কালকিনি উপজেলা ও এলজিইডি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, ডাসার উপজেলা নির্বাহী অফিসার সারমিন ইয়াছমিন, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ, কালকিনি উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

