আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মীরসরাই জোরারগঞ্জের ছাত্রলীগ নেতা রাজু হত্যা মামলার প্রধান আসামী শাহীন গ্রেপ্তার

আরো খবর

আব্দুল সাত্তার টিটু,চট্টগ্রাম

৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম রাজু হত্যা মামলার প্রধান আসামি শাহিনুর হোসেন শাহীনকে আটক করেন র‍্যাব-৭, চট্টগ্রাম।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর অলংকার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘাতক শাহীন মধ্যম সোনাপাহাড় এলাকার সুরুজ মিয়ার ছেলে।
বুধবার (৭ সেপ্টেম্বর) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ভিকটিম ইব্রাহিম রাজুর নিকট আত্বীয় মোঃ জামাল উদ্দিন ও তার দুই ছেলে আরাফাত ও তারেক পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। মোঃ জামাল উদ্দিন জনৈক এরশাদের নিকট দুইটি গরুর বাছুর বর্গা দিয়েছিল। শাহীন ও তার দল মিলে নিহত ভিকটিম ইব্রাহিম রাজুর নিকট আত্বীয় মোঃ জামাল উদ্দিনের এরশাদের নিকট বর্গা দেওয়া গরুর বাছুর ০২টি জোরপূর্বক নিয়ে যেতে চেষ্ঠা করে।

বিষয়টি জামাল উদ্দিনের ছেলে আরাফাত নিহত ইব্রাহিম রাজুকে বললে রাজু ও তার দুই সঙ্গী শাহিনের কাছে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শাহীন ও তার সঙ্গীদের হাতে থাকা দেশীয় ধাড়ালো অস্ত্র দিয়ে রাজুর শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ফেলে ও রড দিয়ে আঘাত করে বাম কাধ, হাত, পা, হাটু ভেঙ্গে দেয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে নিহত ভিকটিম ইব্রাহিম রাজু’র বাবা মাহি উদ্দিন বাদী হয়ে গত ১১ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ চট্টগ্রামের জোড়ারগঞ্জ থানায় ১৬ জন নামীয় এবং ১০/১২ জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা

মামলা দায়ের করে যার নং- ১১ জুলাই ২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৪২৭/৩৪ পেনাল কোড ১৮৬০।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার জোড়ারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -