আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যঃ কঠোর কর্মসূচি দিতে যাচ্ছে এফএসটিআই 

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জে রেঞ্জ প্রশিক্ষণার্থী ৩৮ তম বিসিএসের সহকারী বনসংরক্ষক শেখ মাহাবুব হাসান লালু ধুমঘাট স্টেশন কর্মকর্তা সাদেকুর রহমানকে  মোবাইল ফোনের মাধ্যমে এবং চট্টগ্রাম উত্তর বনবিভাগের সদর রেঞ্জে নিয়োজিত মোঃ নাজমুল হাসানকে সরাসরি  বনবিভাগের অফিস ভবনে এফএসটিআই এর শিক্ষক ও শিক্ষার্থী সম্পর্কে  অসভ্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করায় কঠোর কর্মসূচি দিতে যাচ্ছে এফএসটিআই কর্তৃপক্ষ। বিষয়টি জানা জানি হওয়ার  পর  শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এফএসটিআই এর প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সহকারী বনসংরক্ষক শেখ মাহাবুব হাসান লালু। যা আমাদের হ্নদয়ে রক্তক্ষরণ করেছে,ক্ষতবিক্ষত করেছে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান কে। প্রশ্নবিদ্ধ করেছে আমাদের এফএসটিআই এর সফলতা, যোগ্যতা এবং এতোদিনের পরিশ্রমের মাধ্যমে অর্জিত মান সম্মান। নষ্ট করেছে আমাদের ভাবমূর্তি  ।  এধরণের কুরুচিপূর্ণ মন্তব্য কোন মতেই গ্রহণযোগ্য নয়। শীঘ্রই সকল শিক্ষক, প্রাক্তন ও বর্তমান প্রশিক্ষণার্থীদের সকলের সম্মতিক্রমে কঠোর কর্মসূচির মাধ্যমে সমীচীন জবাব দেওয়া হবে। কর্মসূচি বাস্তবায়নে তিনি প্রাক্তন ও বর্তমান প্রশিক্ষণার্থীদের সকলের সহযোগিতা কামনা করেন।
এফএসটিআই সূত্রে জানা যায়, সহকারী বনসংরক্ষক  শেখ মাহাবুব হাসান লালু চট্টগ্রাম উত্তর বনবিভাগের অফিস ভবনে উপস্থিত সকলের সামনে উদ্দেশ্য করে বনবিভাগে কর্মরত মোঃ নাজমুল হাসান কে    এফএসটিআই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সুনাম ক্ষুন্ন করে কুরুচিপূর্ণ কথা বলেন। গত ৪ সেপ্টেম্বর সহকারী  বনসংরক্ষক শেখ মাহাবুব হাসান লালু নাজমুল হাসানকে উদ্দেশ্য করে সকলের সামনে  বলেন , এফএসটিআই নিয়োজিত শিক্ষকরা  শিক্ষার্থীদের আচার-আচরণ, সৌজন্যতা, ভদ্রতা শেখান নাই। যারা বর্তমানে বনবিভাগে কর্মরত আছে তাদের ব্যবহার  ছোটলোক, ইতর মেথর এবং মুচির মতো।
সহকারী বনসংরক্ষক  কটাক্ষ করে আরো বলেন,এফএসটিআই থেকে যে সকল শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বের হয়ে কর্মজীবনে প্রবেশ করেছে তারা মানুষ না জানোয়ার হয়ে বের হয়েছে। এরপর গত  ৬ সেপ্টেম্বর সকালে  চট্টগ্রাম উত্তর বনবিভাগের ধুমঘাট স্টেশন কর্মকর্তা মোঃ সাদেকুর রহমানকে   মোবাইল ফোনের মাধ্যমে  এ ধরনের জঘন্যতম  অশালীন, অসভ্য  আচার-আচরণ করেন।মোবাইল ফোনে তিনি আরে বলেন,তুরা যারা এফএসটিআই থেকে পড়াশোনা করে বের হয়েছিস আসলে তুরা জানোয়ার হয়ে বের হয়েছিস। বিষয়টি জানাজানি হওয়ায়  এফএসটিআই কর্মরত শিক্ষক, প্রাক্তন ও বর্তমান প্রশিক্ষার্ণীদের মাঝে চরম, ক্ষোভ এবং অভিমান বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান শিক্ষার্থী বলেন, একজন বিসিএস কর্মকর্তার মুখে এমন বাজে আচরণ কখনোই আমরা আশা করি না। এমন আচার-আচরণ চাকরিবিধি লঙ্ঘন। আমরা বিষয়টি বনবিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের অবগত করেছি। এ ব্যাপারে সুবিচারের প্রত্যাশায় বনবিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের  আন্তরিক সহযোগিতা কামনা করছি।
এব্যাপারে সহকারী বনসংরক্ষক শেখ মাহাবুব হাসান লালুর সাথে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয় নি।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -