আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতালীগের কর্মী সম্মেলন

আরো খবর

সবুজ সরকার:

টাঙ্গাইলের কালিহাতীতে কৃষক-শ্রমিক-জনতালীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ০৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কালিহাতী কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে,  কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, এ.টি.এম ছালেক হিটলুসহ অন্যান্য নেতা- কর্মীরা।

আলোকিত প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -