আজ মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

কচুয়ায় সাবেক সহকারি শিক্ষক আব্দুল মজিদ মাষ্টারের জানাজা সম্পন্ন

আরো খবর

মো.হারুনুর রশিদ:
চাঁদপুরের কচুয়া উপজেলা হাটমুড়া নিবাসী ও তালেরছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক সহকারি শিক্ষক আব্দুল মজিদ মাষ্টারের জানাজার নামাজ ঐতিহাসিক বারৈয়ারা ঈদগাহ মাঠে সম্পন্ন হয়েছে। মরহুম আব্দুল মজিদ মাষ্টার মঙ্গলবার ভোর ৪টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন. ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল ৭৫বছর। তিনি স্ত্রী, ২ছেলে ৩কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এসময় জানাজার নামাজে শোকাত পরিবারের প্রতি শোক বার্তা জানান পাথৈর ইউপি চেয়ারম্যান মো.আলী আক্কাস মোল্লা,চেয়ারম্যান  আব্দুল মোতালেব,বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বিল্লাল হোসেন সরকার,মাওলানা মোস্তাক আহমেদ প্রিন্সিপাল তালেরছেও নেছারিয়া আলিম মাদ্রাসা,কাজী মাওলানা আবুল হোসেন,আব্দুল আজিজ মেম্বার, বদরুদ্দোজা তালুকদার খোকন প্রমুখ।
এদিকে আব্দুল মজিদ মাষ্টারের একমাত্র ছেলে ইটালিয়ান প্রবাসী সাইদুল ইসলাম তার পিতার মৃত্যুতে গভীর শোকহত, পিতার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করছেন।
- Advertisement -
- Advertisement -