আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সরাইপাড়ার শাহ পরান বেকারির বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা আদায়

আরো খবর

আব্দুল সাত্তার:

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন ও বাজারজাত করা এবং কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় শাহ পরান বেকারির মালিকের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

একই অভিযানে কাজীর দেউরী, নুর আহমদ সড়ক, এস এস খালেদ রোড ও জামালখান রোডের উভয় পার্শ্বের ফুটপাত নালা ও রাস্তার অংশ দখল করে দোকানের অংশ বর্ধিত করা, দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ফুটপাতের উপর থেকে দেওয়াল/দোকানের বর্ধিত অংশ/স্থাপনা/স্ল্যাব উচ্ছেদ করা হয়। এই সময় কাজীর দেউরী এস এস খালেদ রোডের ফুটপাত দখল করে পাকা দেওয়াল নির্মান করে পথচারী চলাচলে বাঁধা সৃষ্টির দায়ে জনৈক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে নগরীর বহদ্দারহাট হতে সি এন্ড বি মোড় পর্যন্ত আরকান রোডে পরিচালিত অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মান সামগ্রী রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই আদালত কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এর দায়েরকৃত মোকদ্দমায় ১ ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

দৈনিক আলোকিত প্রতিদিন/০৫ সেপ্টেম্বর ২০২২/জ কা তা

- Advertisement -
- Advertisement -