প্রতিনিধি,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকার আদিল মার্কেটের খাবার হোটেল, কনফেকশনারি, চায়ের ও মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৪ সেপ্টেম্বর রবিবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ফ্রিজ, টিভি, নগদটাকা ও আসবাবপত্র পুড়ে ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হোটেল মালিক কবির হোসেন জানিয়েছেন। খবর পেয়ে রূপগঞ্জ এবং আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আলোকিত প্রতিদিন/ ০৪ সেপ্টেম্বর ,২০২২/ মওম

