আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ার গাবতলীতে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ীতে হামলা ও ভাংচুর

আরো খবর

 মাইনুল হাসান মজনুঃ
বগুড়ার গাবতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকার মৃত ওবায়দুর রহমান সরকারের দুই ছেলে মোঃ আনিছুর রহমান সরকার ও তার ছোট ভাই আব্দুল করিম সরকার এর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
সরে জমিনে খোঁজখবর নিয়ে জানা যায়, গাবতলী উপজেলার পদ্মপাড়া মৌজায় সি এস ২০৭ নং খতিয়ান ভুক্ত ৪ দশমিক ৪৮ একর জমি নিয়ে আদালতে মামলা চলছে। উল্লেখিত জমি দখল নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে এই বিরোধ চলে আসছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ঘটনার জের ধরে ছোটভাই আব্দুল করিম সরকার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে বড়ভাই আনিছুর রহমান এর বসতবাড়ীতে হামলা চালিয়ে গেটের দরজা ও টিনের চালা ভাংচুর করিয়া আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়। এবং জোরপূর্বক উচ্ছেদ করে ইট দিয়ে প্রাচীর নির্মাণ করতে থাকলে পরবর্তীতে বড়ভাই আনিছুর রহমান ৯৯৯ নম্বরে ফোন করলে গাবতলী থানা পুলিশ এসে কাজ বন্ধ করে  ছোটভাই আব্দুল করিম সরকারকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এবিষয়ে গাবতলী থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ৯৯৯নম্বরে ফোন পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে অভিযুক্ত আব্দুল করিম সরকারকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
- Advertisement -
- Advertisement -