মোঃ আনোয়ার হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একমাত্র ইংরেজি পত্রিকা ‘দি গ্লোবাল নেট’ এর আয়োজনে দি গ্লোবাল নেট ডিবেট কমপিটিশন-২০২২ অনুষ্ঠিত হয়।
শনিবার(৩/৯) সকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে সরকারি কলেজ এবং মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্লোবাল নেট ডিবেট কমপিটিশনে ফাইনাল রাউন্ডে মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়। বিতর্ক প্রতিযোগিতায় নবীনগরে ৪টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। পরে মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও দি গ্লোবাল নেট পত্রিকার সম্পাদক লায়ন মিঠু ধর চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র অ্যাড. শিব শংকর দাস, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, সরকারি কলেজের প্রভাষক আরিফুল ইসলাম প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আশরাদুল ইসলাম। অতিথিরা চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেষ্ট বিতরণ করেন।
- Advertisement -

