আজ , ।   

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম

আরো খবর

ক্রীড়া ডেস্ক:

এশিয়া কাপে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই হার দেখেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের প্রায় কাছেই পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত হেরেছে নিজেদের ভুলে!  ৩৫ বছর বয়সী মুশফিক নিজেও নিজের ছায়া হয়ে ছিলেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে। এক ম্যাচে ১ রান করেছেন তো আরেক ম্যাচে ৪! তাছাড়া লঙ্কানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে কুশল মেন্ডিসের ক্যাচও ছেড়েছেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাদ পড়ার পর মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে কেবল একটি ম্যাচে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচে করেছিলেন ৩০ রান। এরপর এশিয়া কাপে দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া গুরুত্বপূর্ণ সময়ে মুশফিকের ভুল যেন নিয়মিত ঘটনা। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের রানআউট মিস করায় ম্যাচটা হাতছাড়া করে বাংলাদেশ। এমন বহু ঘটনা অহরহ আছে তার ক্যারিয়ারে। এশিয়া কাপে কুশল মেন্ডিসের সহজ ক্যাচ ছেড়ে দেওয়া এবং রিভিউ নিতে পারায় ক্রিকেট সমর্থকদেরও চক্ষুশূলে পরিণত হয়েছেন।
২০০৬ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের সদস্য মুশফিক বিদায়ের আগে খেলেছেন ১০২টি ম্যাচ। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ৬ হাফসেঞ্চুরিতে ১১৫.০৩ স্ট্রাইকরেটে ১৯.৪৮ গড়ে ১ হাজার ৫০০ রান করে মুশফিক তার ক্যারিয়ার শেষ করলেন।

আলোকিত প্রতিদিন/ ০৪ সেপ্টেম্বর ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -