সাইফুল ইসলাম ,
ফেনীর পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব, এসআই প্রতিক পাল,এএসআই আশ্রাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে পরশুরাম থানাধীন ১নং মির্জানগর ইউপিস্থ মধ্যম সাহেবনগর সাকিনের হামিদ মিয়ার চায়ের দোকানের ভিতরে প্রকাশ্যে জুয়া খেলায় আসামী মোঃ লিটন(৪০), পিতা-মৃত শরীয়ত উল্লাহ, মাতা-বিবি ফাতেমা, সাং-মুসলিমপাড়া প্রাইমারী স্কুলের পাশে, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি, এ/পি-পূর্ব সাহেবনগর (বাহার চৌধুরীর বাড়ীর ভাড়াটিয়া), মীর আহম্মেদ, নুরুল আলম (৩৮), পিতা-মৃত সুজা আহাম্মদ প্রঃ মেছা মিয়া, মাতা-নূর হাওয়া, সাং-পূর্ব সাহেবনগর,আবুল বশর (৪২), পিতা-মৃত কালা মিয়া, মাতা-জরিফা খাতুন, সাং-মনিপুর, সর্বথানা- থানা-পরশুরাম, জেলা-ফেনী এবং তাহাদের দখল হইতে নগদ টাকা ও তাস উদ্ধার পূর্বক ধৃত করা হয়। এছাড়াও জিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুল হাকিম রুবেল(২২), পিতা-মোঃ আবুল খায়ের, মাতা-মোছা শরিফা বেগম, সাং-বাশপদুয়া, থানা-পরশুরাম, জেলা-ফেনী’কে ধৃত পূর্বক উক্ত আসামীদেরকে গতকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
- Advertisement -

