আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

যৌতুক লোভী স্বামীর নির্মম নির্যাতন গুরুতর আহত অন্তঃসত্ত্বা স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরী!

আরো খবর

এম কে নূর আলমঃ
কুমিল্লা যৌতুকের টাকা দিতে না পারায় ব্যাপক মারধর রক্তাক্ত ৬মাসের অন্তঃসত্ত্বা(গর্ভবতী)স্ত্রী ও শ্বশুর,শ্বাশুরী সহ ৩জন আহত হয়েছে গত ২৭/০৮/২০২২ইং বিকাল অনুমান সাড়ে ৫টায় কোতয়ালী মডেল থানাধীন সৈয়দপুর বেজবাড়িতে এঘটনা ঘটে।
মামলার বিবরণ ও এলাকাবাসীর সূত্রেজানা যায়,গত ৮মাস পূর্বে সৈয়দপুর বেজবাড়ির মৃত হোসেন মিয়ার পুত্র হাছান এর সাথে, শাকতলার আব্দুল ছাত্তার মিয়ার কন্যা তাহমিনার বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে নগদ টাকা স্বর্ণালংকার দেন কন্যা পক্ষ।কিন্ত লোভী জামাইপক্ষ  সবখেয়ে আরও ১লাখ টাকা দাবী করে। দাবিকৃত যৌতুক না পেয়েই স্ত্রীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। আশপাশের লোকজন আহতের পিত্রালয়ে খবর জানালে,মা বাবা আসে মেয়েকে উদ্ধার করতে এসময় তাদের কেও এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে জামাই।
যৌতুক লোভী স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ তাছলিমা ও তার মা সুফিয়া বেগম এবং বাবা আব্দুল ছাত্তার কে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন।
গুরুতর আহত শ্বশুর আব্দুল ছাত্তার(৫২) পিতাঃমৃত হাছান আলী,সাং-শাকতলা রেব অফিসের পাশে,থানাঃসদর দক্ষিণ, জেলাঃকুমিল্লা বাদী হয়ে প্রথমে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।পরে বিজ্ঞ আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেজানান।
এঘটনায় দায়ের করা মামলার আসামি যৌতুক লোভী জামাই হাছান (২৭) পিতাঃমৃত হোসেন মিয়া,তাছলিমা আক্তার,শামছুন নাহার সর্ব সাং-সৈয়দপুর (ভেজবাড়ী), পোঃ শরৎনগর, থানাঃকোতয়ালী মডেল জেলাঃকুমিল্লা।
- Advertisement -
- Advertisement -