আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত-২

আরো খবর

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘সংঘর্ষের ঘটনায় প্রায় দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে শতাধিক গুলিবিদ্ধ হয়েছেন। যুবদল নেতা মো. শাওন নিহত হয়েছেন। শাওনের বাড়ি ফতুল্লার এনায়েতনগরে। এ ছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি গুলিবিদ্ধ, সিনিয়র নেতা সুজন মাহমুদ গুলিবিদ্ধ, সোনারগাঁয়ের সভাপতি আজহারুল ইসলাম মান্নান আহত হয়েছেন। আরও খবর আসছে।’
নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, ‘সংঘর্ষে পুলিশের অনেকে আহত হয়েছেন। আহতের সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমরা ফিল্ডে আছি, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। পরে বিস্তারিত বলতে পারবো।’উল্লেখ্য, ১ সেপ্টেম্বর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করে বিএনপি। এতে পুলিশ বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
- Advertisement -
- Advertisement -