আজ বুধবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা 

আরো খবর

প্রতিনিধি,মোরেলগঞ্জ: 
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এর বাসভবনে কেক কাটা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, মহিদলা দলের সভানেত্রী হ্যাপি আক্তার, সাধারণ সম্পাদক মাহমুদা খানমসহ শ্রমিকদল, যুবদল, ছাত্রদল, কৃষকদলের নেতাকর্মীরা এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
- Advertisement -
- Advertisement -