মো. আহসানুল ইসলাম আমিন:
” শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ” শ্লোগানে সারাদেশে ওএমএস কার্যক্রম সম্প্রসারণের খাদ্যবান্ধব কর্মসুচি ৩০ টাকা কেজি মূল্যের চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ বকুলতলায় খাদ্যবান্ধব কর্মসুচি ৩০ টাকা কেজি মূল্যের চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীর। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার হতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস খাতে চাল বিক্রয় কার্যক্রম চলাচ্ছে ডিলার মৃধা ট্রেডার্স, প্রো: আলম হোসেন। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস খাতে চাল বিক্রি কার্যক্রমে প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা নির্ধারিত করা হয়েছে। টিসিবি কার্ডধারী ১৫ দিন অন্তর ৫ কেজি করে মাসে ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন। সাধারন জনগণ সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার ৫দিন এই চাল বিক্রি কার্যক্রম চলবে।
আলোকিত প্রতিদিন/ ০১ সেপ্টেম্বর ,২০২২/ মওম

