প্রতিনিধি,শাজাহানপুর (বগুড়া):
বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এসএম বাকি বিল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেছেন; ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে এসে ক্লাস করাটা যেমন জরুরী, খেলাধুলা চর্চা করাটাও অত্যান্ত জরুরী। কারণ, একমাত্র খেলাধুলাই পারে একজন শিক্ষার্থীকে পড়াশোনায় মনোযোগী করতে। আর পড়াশোনায় মনোযোগী শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল সুনিশ্চিত। শিক্ষার্থীদের মাদক সেবন হতে দূরে রাখতে খেলাধুলা করা বিকল্প আর কিছুই নেই। পাশাপাশি অভিভাবকদের খেয়াল রাখতে হবে আপনার সন্তান যেন বখাটে ছেলেদের সাথে মিশতে না পারে। তবেই আগামীতে এসব শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করা সম্ভব। সুতরাং শিক্ষার্থীদের পড়াশোনা ব্যতীত সময়টাকে খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। আমরা সকলেই অবগত রেয়েছি যে; বতর্মান সরকার শিক্ষাবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত শিক্ষা গ্রহণের জন্য ডিজিটাল ল্যাব স্থাপন করে দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আগামী দিনে এই প্রতিষ্ঠানেও ডিজিটাল ল্যাব স্থাপনের জোড় চেষ্টা চলছে। তিনি আরও বলেন; বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে অতি দ্রুত প্রবেশ গেইট নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে মাঠের চারিদিকে গাইড ওয়াল (প্রাচীর) নির্মাণ করা হবে। শিক্ষক শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের চলাচলের জন্য মাঠের পাশ দিয়ে মূল রাস্তায় নতুন সংযোগ রাস্তা তৈরী করে দেয়া হয়েছে। আগামী দিনে এই বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা নিরিবীলি পরিবেশে খেলাধুলা করার সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
১লা সেপ্টেম্বর দুপুরে অত্র বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণের পূর্বে বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি অত্র বিদ্যালয়ের সকল ক্লাসের ছাত্রদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দুলাল, শিক্ষক প্রতিনিধি মুক্তার হোসেন, অভিভাবক সদস্য গোলাম হোসেন, সহকারী শিক্ষক আজিজুল হক, সুরেশ চন্দ্র, মাহাবুবুল রহমান রাজু, সহকারী শিক্ষিকা রেশমা খাতুন, মমতাজ বেগম, সুলতানা পারভীন, যুবলীগ নেতা খোকন, অভিভাবক আবুল কালাম সহ অন্যান্য শিক্ষকমন্ডলী এবং সকল শিক্ষার্থীবৃন্দ।
প্রীতি ফুটবল ম্যাচটি পরিচালনা করেন অত্র প্রতিষ্টানের শরীরচর্চা শিক্ষক মাকেছ আলী।
আলোকিত প্রতিদিন/ ০১ সেপ্টেম্বর ,২০২২/ মওম

