আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় সার ও কীটনাশকের দোকান অভিযানে জরিমানা

আরো খবর

ফারুক আহম্মেদ:

সার ও কীটনাশকের বাজার মনিটরিং-এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ অভিযান করে খানসামা উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। বুধবার (৩১ আগস্ট) বিকেলে দিনাজপুরের খানসামায় ক্যাশ মেমো না রাখা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে নিউ পাকেরহাটের লালধারী ট্রেডার্সকে ৫ হাজার, চেহেলগাজীর ভাই ভাই ট্রেডার্সকে ১০ হাজার ও মতিউর ট্রেডার্সকে ১০ হাজার মোট ২৫০০০ টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার রায় ও পুলিশ সদস্যবৃন্দ। সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, সার ও কীটনাশকের বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ অভিযান চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন/ ৩১ আগস্ট ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -