প্রতিনিধি,আলীকদম:শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ই আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন আলীকদম উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলে যোগদানের লক্ষে বুধবার বিকাল ২.৩০ ঘটিকা হইতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ দলটির বিভিন্ন স্থরের শতশত নেতাকর্মীরা আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হন। এবং পরবর্তীতে সেখান থেকে শেখ হাসিনা সরকার, উন্নয়নের সরকার, বারবার দরকার ও বিভিন্ন শ্লোগানে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আলীকদমের চৌমুহনী হয়ে পানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি রাস্তার মধ্যে প্রতিবাদ সভায় মিলিত হন।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা যুবলীগ সভাপতি ক্যালুমং মার্মা আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বাবু দুংড়ি মং মহাজন, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন, কামরুল হাসান টিপু, বাবু ফুগ্য মার্মা,কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আলীকদম উপজেলা যুবলীগ সভাপতি, সম্পাদক, ছাত্রলীগ সভাপতি জাবেদ হুসেন রুবেল সম্পাদক শফিকুল প্রমুখ।এতে বক্তারা বলেন, বিএনপির সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা আবারো শেখ হাসিনা তথা জাতীয় উন্নয়নের সরকার গঠনে ঐক্যবদ্ধ।
- Advertisement -

