আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরে অটোরাইস মিলের ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আরো খবর

প্রতিনিধি,শাজাহানপুর (বগুড়া):

বগুড়ার শাজাহানপুরে নর্দান অটোরাইস মিলের দোতলা ছাঁদ থেকে পড়ে গিয়ে শহিদুল ইসলাম(৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় দিকে গুরত্বর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। শহিদুল ইসলাম নওগাঁর মান্দা উপজেলার ভারসা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলার উমরদীঘি এলাকার ষ্ট্যান্ডে অবস্থিত নর্দান অটোরাইস মিলের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।
মালিক গোলাম নবী জানান, রাইস মিলের দোতলায় টাইলসের কাজ চলছে আর শহিদুল কাজের তদারকি করছিলেন। সকালে অসুস্থবোধ করায় অসাবধানতা বশত নিচে পড়ে যায়। এতে তার মাথা ফেটে গেলে মিলের অন্য কর্মচারিরা তাকে মেডিকেল নিয়ে যান এবং কর্তব্যরত চিকিংসক মৃত্যু বলে ঘোষনা করে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অটোরাইস মিলে দুর্ঘটনার খবর পেয়েছি। থানা পুলিশের একটি দল পাঠানো হয়েছে সেখানে।

আলোকিত প্রতিদিন/ ৩১ আগস্ট ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -