মো: মহিদ:
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বুধবার বেলা ১১টায় চান্দইর ৭নং ওয়ার্ডে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগের আয়োজনে ও সদর উপজেলার আহবায়ক এমদাদুল হক খান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শাহ মাস্তান লিয়াকত আলী মাইজভান্ডারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক হানিফ আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান খান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি এম, এ সিফাদ কৌরাইশী সুমন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সদস্য এম, এ ইরাদ কৌরাইশী ইমন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরিয়ম সুলতানা, গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুশীল কুমার সাহা, সাধারণ সম্পাদক সুনামুদ্দিন, সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি আবু সায়েম, সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজল, গড়পাড়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা, গড়পাড়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি পলাশ আহম্মেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সদর উপজেলার শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জসিম মোল্লা সঞ্চালনা করেন। আলোচনা সভা শেষে বিক্ষরপন ও চারা বিতরণ করা হয়।
- Advertisement -

