আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

যথেষ্ট দয়া দেখানো হয়েছে এর বেশি সম্ভব না: প্রধানমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করতে তার গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন সে বিষয়টি জানিয়ে তিনি বলেন, শত হলেও তিনি একজন মা, এটা মনে করে, এই এতকিছু করার পরেও আমাকে হত্যার চেষ্টা হয়েছিল বারবার। এই দেশে সব বোমাবাজির পেছনে তাদের হাত আছে। এতে কোনও সন্দেহ নাই।
তিনি বলেন, ‘সেই সময় আমার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, সময় নির্দিষ্ট করা হয়েছিল। আমি গেছি, আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল। আমাকে ঢুকতে দেওয়া হয়নি। কত বড় অপমান। খালি মনে হলো তুমি খালেদা জিয়া, জিয়াউর রহমানের সঙ্গে অন্তত দুই মাস, এক মাস পরপরই আমাদের বাসায় গিয়ে বসে থাকতা। চেয়ার পেতেও বসতা না, লবিতে মোড়া ছিলো সেখানে বসতা। আর এখন আমাকে ঢুকতে দিবা না। আমার গাড়ি থামার সঙ্গে সঙ্গে গেট বন্ধ। আমাকে ঢুকতে দিলো না।  দরদ তো দেখিয়েছি, আর কত? আর কত দয়া দেখাবো।’
খালেদা জিয়াকে নিয়ে তার নেতাকর্মীরা এখন আরেকটা নাটক সাজাচ্ছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যে গাড়ি করে উনি হাসপাতালে গেলেন, হলুদ শাড়ি পরে। এখন রিপোর্ট খুবই খারাপ অবস্থা, বিদেশে না পাঠালে নাকি চিকিৎসা হবে না। এভার কেয়ার তো চমৎকার চিকিৎসা করিয়েছে। সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল চিকিৎসা তাকে দিচ্ছে। আসামিকে কে কবে বিদেশে পাঠায় চিকিৎসার জন্য। তাহলে তো কারাগারের কোনও আসামি আর বাদ থাকেবে না, সবাই দাবি করবে, আমাদের চিকিৎসার জন্য বিদেশে পাঠান। আমরা কী সবাইকে পাঠাবো?’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার পরে আমাকে হত্যার চেষ্টা করা হলো, মামলা করতে দেওয়া হয়নি। আলামত নষ্ট করেছিল, জজ মিয়া নাটক সাজিয়েছিল, যে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তার জন্য এত করুণা, দয়া চায় কীভাবে?’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি অনেক দুঃখে কথাগুলো বললাম। অনেক অপপ্রচার হচ্ছে, দেশে বিদেশে, সামাজিক যোগাযোগমাধ্যমে। আমাদের নেতাকর্মীদের তার উপযুক্ত জবাব দিতে হবে। আমরা সংঘাত চাই না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের শক্তিতে বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা দেখিয়ে গেছেন।’
আলোকিত প্রতিদিন/ ৩০ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -