প্রতিনিধি, আলীকদম (বান্দরবান)
বান্দরবানের আলীকদম উপজেলা বিএনপি নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, দুর্নীতি,ও নেতাকর্মীদের গুম,হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গনসমাবেশ করেছেন আলীকদম উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকাল ০৩টায় আলীকদম পানবাজারস্থ টাওন হল থেকে আলীকদম পানবাজারের মেইন সড়ক প্রদক্ষিণ করে পানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি রাস্তার উপরে আলীকদম উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।
আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমেদের সভাপতিত্বে ও যুগ্নআহবায়ক জুলফিকার আলি ভুট্টুর সঞ্চালনায় গণ মিছিল গণ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত নেতা মোঃশাহ জাহান, বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস, ম্যা মাচিং, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, আলীকদম সদর বিএনপির সভাপতি আবুল কালাম, যুবদল সভাপতি ইলিয়াস মিয়ও ছাত্রদল সভাপতি নুরুচ্চপা সাফা প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার প্রশাসনের কাঁধে ভর করে দেশ পরিচালনা করছে। দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছুই আজ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। সরকার উন্নয়নের নামে লুটপাট করে মন্ত্রী–এমপিদের পকেট ভারী করছে।
বিএনপির নেতারা বলেন, এই সরকার আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, দিনের ভোট রাতে নিয়ে তিন তিনবার ক্ষমতায় গেল, কিন্তু এ স্বপ্ন আর পূরণ হবে না। দিনের ভোট রাতে করে সরকার যেভাবে দেশে জুলুম নির্যাতন করছে, তার অবসান হবেই। এ সময় ভবিষ্যতের আন্দোলন–সংগ্রামে সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

