আবু সায়েম:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্র সহ সদর মডেল থানাধীন ২ নং ভারুয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত আলতাজ মিয়ার পুত্র আবুল কালাম রনি(৩২) নামে এক আসামীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নির্দেশে ২৮ আগষ্ট রবিবার এসআই মোঃ আতিকুল ইসলাম ভুঁইয়া এবং সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে ২ নং ভারুয়াখালী ইউপিতে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে ৬ নং ওয়ার্ডের করিম সিকদার পাড়াস্থ নিজ বসতবাড়ির শয়ন কক্ষ থেকে দেশীয় তৈরী বন্দুকসহ আলতাজ মিয়ার পুত্র আবুল কালাম প্রকাশ রনি ( ৩২) কে আটক করা হয়। এসময় আটককৃত আসামি থেকে শয়নকক্ষের বিছানার তুষকের নিচ থেকে ১ টি রামদা, ১ টি ছুরি, ১ টি লাল ও কালো টেপ দ্বারা মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন ।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস বলেন, আটককৃত আসামি কে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। যার মামলা নাং- ২৭। তিনি আরো বলেন, সদর মডেল থানার আওতাভুক্ত এলাকাসমূহকে মাদক ও সন্ত্রাসমুক্ত এবং পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ২৯ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

