ইমরান নাজির :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের কোদালিয়া গ্রামের শিশু ধর্ষণচেষ্টার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধনে আওয়ামী নেতার বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার সকাল ১০ টায় উপজেলার রুপসা বাজারে ধর্ষণ চেষ্টার আসামী রজ্জব খানকে গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়।মানববন্ধনে উপস্থিত হয়ে মানিকগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ জানায়, সমাবেশ শুরুর আগেই ঘটস্থলে হাজির হন অভিযুক্তের চাচাত ভাই স্থানীয় আওয়ামীলীগ নেতা মান্নান খান। তিনি আমাদের হুমকি-ধামকি দিয়ে মানববন্ধনে বাঁধা দেন। এ বিষয় নিয়ে মানববন্ধন করলে সবাইকে দেখে নেয়া হবে। পরে উপস্থিত বিক্ষুব্ধ ছাত্ররা বাধা অতিক্রম করে সমাবেশ চালিয়ে যান।এ বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগ নেতা মান্নান খান জানান, আমি কাওকে কোনো হুমকি দেই নি। ওরা তো মানববন্ধন করেছে। এটা নিয়ে তো কত কিছুই হলো , কত পত্র পত্রিকায়ও আসলো। আমি এখানে কি বলবো। যারা এ অভিযোগ করেছেন তারা মিথ্যা অভিযোগ করেছেন।
সমাবেশে ছাত্রনেতা সাব্বির হোসেনের সঞ্চালনায় শিবলায় উপজেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি ইসমাইল হোসেন সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে দপ্তর সম্পাদক মামুন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আবির হোসেনসহ অনেকেই বক্তব্য রাখেন।
আলোকিত প্রতিদিন/ ২৯ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

