আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দলীয় আদেশ অমান্য করে বহিষ্কার হলেন সভাপতি ও সাধারণ সম্পাদক

আরো খবর

প্রতিনিধি,জামালপুর :
দলীয় আদেশ অমান্য করার কারণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
২৮ আগস্ট রবিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন হোসাইন শিবুল ও সাধারণ সম্পাদক আল মামুনকে দলীয় আদেশ অমান্য করায় সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
এছাড়াও কেনো তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে।
বহিষ্কারের বিষয়টি জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান নিশ্চিত করেছেন।
আলোকিত প্রতিদিন/ ২৯ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -