আজ , ।   

মানিকগঞ্জে আরিফ শিকদারকে হত্যা মামলায়  আসামিকে মৃত্যুদন্ড ও অর্থদন্ডাদেশ

আরো খবর

মো: মহিদ:
মানিকগঞ্জে আরিফ শিকদার কে হত্যা মামলায় আসামি হৃদয় কে মৃত্যুদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছে দায়রা জজ আদালত। ২৯ আগস্ট সোমবার বেলা এগারটায় এই আদেশ দেন সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার। আসামি এ সময় আদারতে  উপস্থিতিত ছিলেন। দন্ড প্রাপ্ত আসামি  দৌলতপুর উপজেলার ব্রাম্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। নিহত আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়ার গ্রামের ফকির পাড়ায়। মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ মে সকাল ৯ টায়  সাটুরিয়া বেলতলা গ্রামের শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে গলায় পোচ দিয়ে  হত্যা করে। এই সময় আশেপাশের লোক শব্দ পেয়ে  এগিয়ে এসে হৃদয় কে আটক করে পুলিশে সোপর্দ করে। তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান আদালতে হৃদয়কে অভিযুক্ত করে  চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায়  আদালত এই আদেশ দেন।
আলোকিত প্রতিদিন/ ২৯ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -