আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নজরুলের সাম্যবাদ ও মানবপ্রেম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আরো খবর

মো: নূর আলম:
দ্রোহ, প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম এঁর ৪৬তম মৃত্যুবার্ষিক উপলক্ষে ‘বাংলাদেশ সাহিত্য জাদুঘর’ দুর্গাপুর,নেত্রকোনা কর্তৃক সোমবার এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারের মূল উপজীব্য বিষয় ছিল- ‘বিশ্ব আর্তমানবতার সংকট উত্তরণে নজরুলের সাম্যবাদ ও তাঁর মানবপ্রেম।’
আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘বাংলাদেশ সাহিত্য জাদুঘর’ এর প্রতিষ্ঠাতা- প্রভাষক জনপদ চৌধুরী
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কবি জীবন চক্রবর্তী, কবি লোকান্ত শাওন, কবি এস.এম রোকন উদ্দিন , প্রভাষক নূর মুহম্মদ এবং প্রভাষক জেবুন্নেসা চয়ন।
কবি আবুল বাশারের সভাপতিত্বে উক্ত আয়োজনে আলোচকবৃন্দ- নজরুলের বর্ণাঢ্য শিল্পজীবন ও অসাম্প্রদায়িক মনোভাবের কথা তুলে ধরে জাতীয় জীবনে কবির অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারি গেজেট ঘোষণার মাধ্যমে কবিকে ‘জাতীয় কবি’র মর্যাদার দেওয়ার জোর দাবি ব্যক্ত করেন।
সেই সাথে বিষয়টি রাষ্ট্রের নীতি নির্ধারকগণ ত্বরিত বাস্তবায়নে সুনজর দেবেন তা প্রত্যাশা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবসেবক তারা মিয়া,ব্রাদার কেনেডি এবং কলেজ শিক্ষার্থীবৃন্দ। আয়োজনের শেষাংশে ডাঃ মোঃ কামরুল ইসলামের নজরুল সঙ্গীত পরিবেশনা ভিন্ন মাত্রা সঞ্চার করে। আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল বাংলা বিভাগ,আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ।
আলোকিত প্রতিদিন/ ২৯ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -