বিশেষ প্রতিনিধি- টাঙ্গাইল:
টাঙ্গাইলে ৩৩ কেজি গাঁজা ও একটি বিদেশি মদের বোতলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সিপিসি -৩, টাঙ্গাইল। ২৮ আগস্ট ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি -৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে জেলার মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়েতে একটি অভিযান পরিচালিত হয়। এ সময় ৩৩ কেজি গাঁজা ও একটি বিদেশী মদের বোতলসহ নাহিদ হাসান নামে একজনকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত মোহাম্মদ নাহিদ হাসান (২৪ ) দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ গ্রামের মোঃ মোখলেসুর রহমানের ছেলে। ধৃত আসামি নাহিদ হাসান জিজ্ঞাসাবাদে জানায়- সে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে । ধৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৯ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

