আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কালকিনিতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

আরো খবর

ইব্রাহিম সবুজ:
মাদারীপুর কালকিনিতে গাজা ও ১৫ পিস ইয়াবাসহ মোঃ জামাল হাওলাদার(৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া জামাল কয়ারিয়া এলাকার বড়চর কয়ারিয়া গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে।
কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, আমরা জানতে পেরেছি জামাল তাবলীগ-জামাত করার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৯ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -