আব্দুল সাত্তার:
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুনের ঘটনায় হত্যাকারী স্বামীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। আসামি আলী আজগর আকন্দ আইশৃংখলার বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে হত্যাকান্ডের পর পরই চট্টগ্রাম হতে পালিয়ে পিরোজপুরে আত্মগোপনে চলে যায়।
২৮ আগষ্ট রবিবার র্যাব-৭ এবং র্যাব-৮ এর যৌথ অভিযানে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন দক্ষিণ রাজপাশা এলাকায় জনৈক এসকেন্দার এর বাড়ি হতে তাকে আটক করা হয়। র্যাব-৭, এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
জানাযায়, নিহত ভিকটিম চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় একটি গার্মেন্টসে চাকুরী করতেন এবং তার স্বামী আলী আজগর আকন পেশায় একজন রিক্সা চালক। তারা ইপিজেড এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন এবং তাদের সংসারে ৩টি সন্তান রয়েছে। সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথাকাটাকাটি এবং ঝগড়া হত। গত ২৫ আগস্ট ২০২২ ইং তারিখে ভিকটিম গার্মেন্টস হতে ডিউটি শেষ করে বাসায় আসে। ঐদিন রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি এবং ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আলী আজগর তার স্ত্রীকে মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-২৫ তারিখ ২৬ আগস্ট ২০২২ ইং ধারা ৩০২ পেনাল কোড। উক্ত ঘটনাটি ভিকটিমের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে র্যাব-৭, চট্টগ্রাম হত্যাকান্ডে জড়িতকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৮ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

