আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে বালুবাহী লরি উল্টে ঘটনাস্থলেই চালকের মৃত্যু

আরো খবর

মো: নূর আলম,দূর্গাপুর:
নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লরি গাড়ি উল্টে হাবিকুল(২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সোমেশ্বীর নদীর ১ নং বালুর পয়েন্টের  দৈবথেল এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত চালক দুর্গাপুর ইউনিয়নের দশাল-ঠাকুরবাড়িকান্দা  গ্রামের আব্দুল  হামিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,  প্রতিদিনের মত রোববার দুপুরে  হাবিকুল লরিতে বালু আনার জন্য সোমেশ্বরী নদীর ১নং বালুর পয়েন্টে যাই। লরিতে বালু ভরা শেষে হাবিকুল গাড়ি চালিয়ে আসার পথিমধ্যে লরির বডির সামনের অংশ উল্টে গিয়ে তার মাথায় লাগে। এ সময় হাবিকুলের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তাঁর  মৃত্যু হয়।
দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত এনামুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৮ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -