আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় ৯৬ গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ

আরো খবর

রিপন সারওয়ার :
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ২০২১-২০২২ অর্থ বছরে গ্রাম পুলিশ সদস্যদের পোষাক ও অন্যান্য সরঞ্জামাদির প্যাকেট-০২ উপলক্ষে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা পরিষদের শহীদ হযরত আলী অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একটি জাতির  উন্নতির মুল চাবিকাঠি হচ্ছে যোগাযোগ ব্যবস্হা তাই আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে সকল ক্ষত্রে উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজ আপনারা যে উপহার পেলেন এটা আপনাদের কাজে সৃকৃতি স্বরুপ তাই  সাইকেলটাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন।
অনুষ্ঠান শেষে উপজেলার ১০টি ইউনিয়নের ৯৬জন গ্রাম পুলিশ পুরুষ-মহিলাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২৮ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -