আন্তর্জাতিক ডেস্ক:
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। এবারের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৭ জনে। দুর্যোগকবলিত এলাকার ৩ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবার একে জলবায়ু সংকট উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জরুরি’ অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। বেলুচিস্তান এবং সিন্ধু প্রদেশের অবস্থা খুবই নাজুক। পানিতে তলিয়ে গেছে হেক্টরের পর হেক্টর জমি। জাতীয় দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর তথ্য অনুযায়ী, গত ১৪ জুন থেকে শুরু হওয়া বন্যায় শুধু সিন্ধু প্রদেশেই তিন শতাধিক মানুষ মারা গেছেন। বেলুচিস্তানে মারা গেছেন ২৩৪ জন। খাইবার পাখতুনখোয়ায় ১৮৫ এবং পাঞ্জাবে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আজাদ জম্মু-কাশ্মিরে বন্যার কবলে ৩৭ জনের প্রাণহানি হয়েছে। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গিলগিট-বালতিস্তান থেকেও মৃত্যুর খবর আসছে।
সূত্র: ডন
আলোকিত প্রতিদিন/ ২৬ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

