আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৫০ পরিবার পেলো  চেক ও খাদ্য সহায়তা 

আরো খবর

প্রতিনিধি শরীয়তপুর : 
শরীয়তপুর জাজিরা উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর, ভাটকুল বাজার এলাকায় নদী ভাঙ্গান কবলিত অসহায় পরিবাদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও পূর্ণবাসন সহায়তার অংশ হিসেবে ১০০ টি পরিবারকে নগদ ৯,৬৫৫ টাকার চেক বিতরণ ও শরীয়তপুর ১-আসনের সাংসদ ইকবাল হোসেন অপুর পক্ষ থেকে ১৫০ টি অসহায় পরিবারকে শুকনো খাবার প্রদান করা হয়।
২৪ আগস্ট বুধবার বেলা সাড়ে এগারোটায় মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তার চেক ও সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, কুণ্ডেরচর ইউপি সদস্য  আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন বেপারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেক ও খাদ্য সহায়তা প্রধান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিডার চর, বাবুর চরের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে, পূর্ব নাওডুবা ইউনিয়নের পাইনপাড়া মাঝিরকান্দি আলম খানর কান্দি এলাকার গুচ্ছগ্রাম ও পরিদর্শন করেন।
এছাড়াও সিডার চর, বাবুরচর এলাকার অসহায় ভূমিহীনদের জন্য সরকারি ভূমি বরাদ্দ দেয়ার উদ্দেশ্যে বিভিন্ন জমি পরিদর্শন করেন।
আলোকিত প্রতিদিন/ ২৪ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -