আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বনবিভাগের অভিযানে বিবিধ প্রজাতির কাঠ উদ্ধার 

আরো খবর

আবু সায়েম:
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের অভিযানে বিবিধ প্রজাতির ১১৭ টি গাছের খুঁটি উদ্ধার করা হয়েছে।
২৪ আগস্ট বুধবার ঈদগাঁও  রেঞ্জ কর্মকর্তা  আনোয়ার হোসেন খাঁনের  নেতৃত্বে ঈদগাঁও রেঞ্জের বিট কর্মকর্তা মংয়ু মারমা, স্টাফ এবং ভিলেজারদের সহযোগিতায়   ঈদগাঁও বাজারের পাইপ বাজার কালি বাড়ি সড়ক, ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজারের ‘সালাউদ্দীন ও ইসলামের দোকানে  অভিযান চালিয়ে  অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে  মজুদকৃত  কাঠ জব্দ করা হয়েছে। অভিযানে কাঠগুলো জব্দ করে বিট অফিস  হেফাজতে নিয়ে আসা হয়েছে।  ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন  খাঁন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাঠ উদ্ধার পূর্বক বিট হেফাজতে নিয়ে আসা হয়েছে। কাঠ পাচারকারী সিন্ডিকেট বনবিভাগের অভিযানকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন অপচেষ্টাই মেতে উঠেছে। কাঠ পাচারকারী সিন্ডিকেট সকলে একত্রিত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। এসব মিথ্যা ষড়যন্ত্র এবং প্রপাগাণ্ডায় আমাদের অভিযানকে রুদ্ধ করা যাবে না। কাঠ পাচার রোধে বন ও বনজ সম্পদ রক্ষার্থে প্রাত্যাহিক অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার  বলেন, বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঈদগাঁও রেঞ্জ অভিযান পরিচালনা করে বিবিধ প্রজাতির   কাঠ জব্দ করে। সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে   মামলা দায়ের করা হবে।সরকারি সম্পদ রক্ষার্থে  বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ২৪ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -