ইমরান নাজির, আঞ্চলিক প্রতিনিধি(মানিকগঞ্জ):
মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-পুলিশের অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া ঘাটের একটি অভিযানিক দল নৌ ফাঁড়ির ইনচার্জ মো. আবু বকর সিদ্দিকের নির্দেশে এএসআই মো. আনোয়ারুল ইসলাম ও দৌলতদিয়া নৌ ফাঁড়ির সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। পাটুরিয়া ঘাট এলাকা থেকে আন্ত:জিলা ডাকাত দলের সদস্য আকবার মোল্লা (৪০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি গোয়ালন্দ থানার উত্তর দৌলোদিয়া গ্রামের ভানু মোল্লার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নৌ ফাঁড়ির ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক জানান, নদীপথে যাতায়াতসহ সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা ও অপরাধ প্রবনতা দূর করার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া ঘাট এলাকা থেকে একাধিক মামলার আসামি এবং আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আকবর মোল্লা (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন/২৪ আগস্ট -২০২২/এসএএইচ

