আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নগরের মোহরা ৫নং ওয়ার্ডের বঙ্গবন্ধু মহিলা পরিষদ সভাপতি পারুল আক্তার বর্ষা

আরো খবর

আব্দুল সাত্তার 
বঙ্গবন্ধু মহিলা পরিষদ মোহরা ৫ নং ওয়ার্ডের সভাপতি’র দ্বায়িত্ব পেয়েছেন  বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক, নারী নেত্রী পারুল আক্তার বর্ষা।
২২ আগস্ট সোমবার চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য (এমপি) মোসলেম উদ্দিন আহমেদ এর সাক্ষরের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোহরা ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত মহিলা নেত্রীদের নিয়ে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
অত্র কমিটিতে সভাপতি – পারুল আক্তার বর্ষা, সাধারণ সম্পাদক – গোল নাহার বেগম এবং সাংগঠনিক সম্পাদক – হিসেবে তাসলিমা আক্তার দ্বায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন। নারী নেত্রী পারুল আক্তার বর্ষা বলেন, আমরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে এই কমিটির দ্বায়িত্ব পেয়েছি। যেহেতু এর সাথে বঙ্গবন্ধু’র নাম জড়িত আছে আমি এই কমিটির গায়ে কোন দাগ লাগতে দিবো না। আমাদের দ্বায়িত্ব হিসেবে আমরা সকলে একসাথে রাজনৈতিক ও সামাজিক কাজ চালিয়ে যাবো। শেখ হাসিনার নেতৃত্বে কাজ চালিয়ে যাবো।
পারুল আক্তার বর্ষা “বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ” চট্টগ্রাম কালুরঘাট শিল্প অঞ্চল কমিটির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে এর আগে বেশ সুনাম অর্জন করেছেন।
আলোকিত প্রতিদিন/ ২৪ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -