আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

এক বখাটেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২৩ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বখাটেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ’ টাকা অর্থদন্ড দেন। দণ্ডপ্রাপ্ত ওই বখাটে হলেন রসুল্লাবাদ গ্রামের বাছির মিয়ার ছেলে সেতু মিয়া (২২) । ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যালয়ে আসার পথে রসুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করছে এমন সংবাদের ভিত্তিতে বখাটেকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের সহযোগিতা আটক করা হয় এবং সে নিজের অপরাধ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
আলোকিত প্রতিদিন/ ২৪ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -