আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে তিন দফা দাবীতে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট

আরো খবর

প্রতিনিধি,রংপুর:
প্রতিশ্রুতি নয়, ন্যায়সঙ্গত ৩ দফা দাবী বাস্তবায়নের দাবীতে রংপুর বিভাগের সকল ডিপো থেকে জ্বালানী তেল আরোহণ বন্ধ রেখে প্রতিকী ধর্মঘট পালন করছেন রংপুরের পেট্রোল পাম্প মালিকরা ।

২২ আগস্ট সোমবার সকাল ৬টায় শুরু হয়েছে এ প্রতিকী ধর্মঘট। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিকী ধর্মঘটে রংপুর বিভাগের সকল ডিপো হতে তেল উত্তোলন বন্ধ রয়েছে। তবে ডিপো হতে তেল উত্তোলন বন্ধ থাকলেও খোলা রয়েছে তেল পাম্পগুলো। ফলে ধর্মঘটের কোন রকম প্রভাব পড়েনি। বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির তিনদফা দাবীগুলো হলো:
১। বর্তমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানী তেল বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে।
২। অয়েল ডিপো হতে ৪০ কি: মি :এর বাহিরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি করতে হবে।
৩। পেট্রোল পাম্পের উপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে হবে।
ধর্মঘট প্রসঙ্গে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি রংপুর বিভাগের কোষাধ্যক্ষ আতিক উল্লাহ আতিক জানান, আমাদের দাবি গুলো অত্যন্ত ন্যায় সঙ্গত। দীর্ঘদিন ধরে আমরা প্রতিশ্রুতি শুনতে শুনতে অতিষ্ঠ। এখন ন্যায়সঙ্গত দাবির বাস্তবায়ন চাই। কেননা আমাদের যে কমিশন দেওয়া হয় তা ২০ বছর আগে নির্ধারিত। এখন শ্রমের মূল্য, জিনিসপত্রের দাম বেড়েছে এবং পরিবহন খরচ বেড়েছে। এই অবস্থায় আমাদের পিঠ দেয়ালে ঠেকেছে। আমরা বাধ্য হয়ে এই প্রতিকী ধর্মঘট পালন করছি।
এদিকে রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্রাংলরী ইউনিয়নের সভাপতি ছিদ্দিক হোসেন মংলা বলেন, এটি মালিক পক্ষের ধর্মঘট। এই ধর্মঘটের সাথে শ্রমিকদের কোন সম্পৃক্ততা নেই।

অন্যদিকে এর মধ্যে যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে পরবর্তিতে সারাদেশ ব্যাপি এই আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ। এ দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম, ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, রংপুর বিভাগ রংপুর।
আলোকিত প্রতিদিন/ ২২ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -