নুরুন্নবী নুরু:
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালে ২১ শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা চালায় বিএনপি-জামাত জোট সরকার। ভয়াবহ গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকীতে রংপুর আওয়ামী লীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। রংপুর মহানগর আওয়ামীলীগ ২১ আগস্ট রবিবার সকাল ১১ টায় নগরীর কাচারীবাজার জিরো পয়েন্টে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে এবং হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সমাবেশে রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি রেজাউল ইসলাম মিলন, এডভোকেট দিলশাদ মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদের সঞ্চালনা মহানগর আওয়ামীলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মহানগর আওয়ামীলীগের ৬ থানা আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশ থেকে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকর করার দাবী জানান। এদিকে সকাল ৭ টায় নগরীর বেতপট্রিস্থ জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানান নেতাকর্মীরা।
সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা ও দোয়া মাহফিল।
আলোকিত প্রতিদিন/ ২১ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

