প্রতিনিধি,শরীয়তপুর:
শরীয়তপুর সদর উপজেলার শিক্ষানবিশ আইনজীবী ওহেদউজ্জামান ওহেদ হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চিকন্দী ইউনিয়নবাসী।
২১ আগস্ট রবিবার সকাল ১১ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেছেন।
কয়েক হাজার জনতার এ মানববন্ধনে শরীয়তপুর সদর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী বলেন, যারা এ নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছে আমরা তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। নিহত ওহেদউজ্জামান ওহেদের স্ত্রী সুমি আক্তার বলেন, যারা আমার গর্ভের বাচ্চাকে এতিম করেছে তাদের ফাঁসি চাই৷
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওহেদউজ্জামানের বড় ভাই মোদাচ্ছের খান, মোয়াজ্জেম খান, তমিজ খান, সাবেক মেম্বার মতিন ছৈয়াল, মিজান মোহাম্মদ খান প্রমুখ।
উল্লেখ্য গত ৯ আগস্ট আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষে ফরহাদ খান, ইদ্রিস খান, আলমাছ খান, আব্বাস খান, গিয়াস উদ্দীন খান প্রমূখ, ওহেদউজ্জামানকে হত্যার প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠান জেলা প্রশাসকের মাধ্যমে।
আলোকিত প্রতিদিন/ ২১ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

