আজ শনিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ঘিওরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরো খবর

সৈয়দ এনামুল হুদাঃ

আজ ২১ আগস্ট ইতিহাসের আজকের এই দিনে ঘটেছিল একটি ভয়াবহ দুর্বিষহ ঘটনা।

২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে এক নজির বিহীন গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতা। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতিহাসের জঘন্যতম গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকীতে শ্রদ্ধাবনতচিত্তে হামলায় নিহতদের স্মরণ করছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের ঘিওরে উপজেলা আ.লীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যেশে যে বর্বরোচিত হামলা সংগঠিত হয়েছিল তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে থেকে বের হয়ে ঘিওর বাজার পদক্ষিণ করে এসে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ইতিহাসের এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা ও এর সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্ত্রীর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, সহসভাপতি ইকরামুল ইসলাম খবির, আতোয়ার রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সামছুল আলম, আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার শামীম, ইশতিয়াক আহমেদ শামীম,  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২১ আগস্ট -২২/এসএএইচ

- Advertisement -
- Advertisement -