আজ মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যহত

আরো খবর

প্রতিনিধি,শাজাহানপুর বগুড়া:

বগুড়ার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি থানা পুলিশের। আইন শৃংঙ্খলার মান স্বাবিক পরিস্থিতি বজায় রাখতে এবং এই গ্যাংয়ের উৎপাত বেড়ে যাবার কারণে অভিযান পরিচালনা করা হচ্ছে।

দেখাগেছে, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত এলাকার উপজেলার মাঝিড়া বাজার, বি-ব্লক বাজার, বৃ-কুষ্টিয়া রোড, ক্ষুদ্র কুষ্টিয়া, ডোমনপুকুর, বেলপুকুর, খরনা, বীরগ্রাম, পারতেখুর, চকজোড়া, বনানী, রানীর হাটসহ বিভিন্ন এলাকা সমহে শাজাহানপুর থানার পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা পর-পরই । এ সময় বিভিন্ন বাজারে শতশত অভিভাবক তাদের সন্তানদের খোঁজ খবর নিতে, অকারণে অহেতুক ঘোরাফেরা করা, মাদক কারবারিদের সঙ্গে মেলামেশা না করা এবং সন্তানকে নিয়মিত পড়াশোনা করার জন্য যত্নসহকারে খোঁজ খবর নিতে বলা হয়। কিশোরদেরকে সন্ধ্যার আগেই ঘরে ফিরে পড়ালেখা তাগিদ প্রদান করেন। লেখাপড়া করে মানুষের মত মানুষ হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে বলেন ওসি আব্দুল্লাহ আল মামুন।

এসময় ছিলেন থানা পলিশের এসআই আরিফুল ইসলাম, এসআই শামীম হোসেন,  এসআই শামীম হাসান, এসআই রেজাউল করিম, এএস আই সেকেন্দার বাদশাসহ থানার অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে শাজাহানপুর থানা পুলিশের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের জন সাধারণ।

এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরও বলেন, এই কিশোরেরা যেন পড়ালেখা করে মানুষ হয় এটাই আমাদের কাম্য।

আলোকিত প্রতিদিন/ ১৮ আগস্ট ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -